ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রমোশন দেয়া হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৪:২৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষ প্রমোশন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ।বুধবার (১৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ফরম পূরণ করেছেন তাদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাস করার অনুমতি প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২০ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চার লাখ ৬৭ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী দুই লাখ ৯৭ হাজার ৬২৬ জন ও অনিয়মিত শিক্ষার্থী ৯ হাজার ৫০ জন। আর মানোন্নয়নের জন্য এক লাখ ৫১ হাজার ১৫৯ জন। এসব শিক্ষার্থীর মধ্য থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন তিন লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। যদিও এ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল তিন লাখ ৭৩ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী।

মো. ফয়জুল করিম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীদের অবশ্যই প্রথম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেউ যদি এই পরীক্ষায় অংশ না নেন বা পরীক্ষায় অংশ নিয়ে রেগুলেশন অনুযায়ী ‘নট প্রমোটেড’ হয় সেক্ষেত্রে তার শর্তসাপেক্ষে দেয়া প্রমোশন বাতিল বলে গণ্য হবে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত