কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদের অষ্টম গ্রন্থ ‘পাহাড়ি জোছনা’র মোড়ক উন্মোচন
রাজবাড়ীর পাংশায় কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদের ৮ম গ্রন্থ ‘পাহাড়ি জোছনা'র মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় পাংশা পৌর শহরের চান্দুর মোড়ে পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ও বিষয় অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু উপস্থিত থেকে বক্তব্য দেন এবং গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থটির লেখক কাজী সেলিম মাবুদ। এছাড়াও বক্তব্য দেন- পাংশা মহিলা কলেজের প্রভাষক এম এ জিন্নাহ, কবি মোল্লা মাজেদ, ইবাদত আলী শেখ প্রমুখ। এছাড়াও পাংশা মহিলা কলেজের প্রভাষক, খালেদ জগলুল পাশা, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি ফিরোজ হায়দার, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক রতন মাহমুদ ও প্রচার সম্পাদক মো. শাহীন রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কবি ও সাংবাদিক কাজী সেলিম মাবুদ ইতিপূর্বে ৭টি একক গ্রন্থ প্রকাশ করেছেন। তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ কবি ও সাংবাদিক হিসেবে শেরে বাংলা জাতীয় শিশু সংসদ, ঢাকা থেকে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক পদক’১১, এশিয়া হিউম্যান রাইটস, ঢাকা অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন থেকে মহান বিজয় দিবস ২০১১ উপলক্ষে ‘বঙ্গবীর ওসমানী স্মৃতিক পদক’১১ এবং এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঢাকা থেকে সাহিত্য ও সাংবাদিকতায় ‘অতীশ দিপংকর সম্মাননা-২০১১, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া থেকে স্বামী বিবেকানন্দ স্মারক সম্মানে ভূষিত হয়েছেন।
এছাড়া নজরুল সাহিত্য পরিষদ, দিনাজপুর থেকে নজরুল স্মারক সম্মাননা’১০, উত্তরণ সাহিত্য আসর, পাবনা থেকে আবু তালিব সাহিত্য পুরস্কার’১০, বন্ধু ঐক্য সংগঠন, পাংশা, রাজবাড়ী থেকে ভোলানাথ সাহা স্মৃতি সাহিত্য সম্মাননা পদক, গাঙচিল সাহিত্য পরিষদ, কুষ্টিয়া থেকে কবি কাজী নুরুল হক গাঙচিল সাহিত্য পদক’১০-সহ কয়েকটি সম্মাননা লাভ করেছেন।
শাফিন / জামান
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন