এক সপ্তাহ গরুর হাট বন্ধ
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য এবং ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শরিফা খান।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, ৫০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. মুজাহিদুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, জেলার সকল গরুর হাট-বাজার এক সপ্তাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। করোনার বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। সীমান্ত এলাকায় বিজিবির সহযোগিতায় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করা হবে, যাতে অন্য কোনো দেশের লোকজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। অকারণে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভিড় জমালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) থেকে এটি কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied