বিআরটি প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে : নিলিমা আক্তার
গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার অংশে চলমান বিআরটি প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। ফলে জনসাধারণের ভোগান্তি দিন দিন আরো বাড়ছে। বিগত ৮ বছর যাবৎ চলমান এ প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে সামান্য বৃষ্টি হলেই মহাসড়কের বিভিন্ন ভাঙা অংশে পানি জমাট বাঁধে, এতে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে যানবাহন চলাচলের সময় পানি যানবাহনের ইঞ্জিনে প্রবেশ করলে বেশিরভাগ যানবাহন বিকল হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন যানবাহন গর্তে পড়ে উল্টে যাচ্ছে। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ওভারপাস, বিআরটি, সাধারণ যান চলাচলের পৃথক লেন নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে কাজ একসঙ্গে চলছে, যার কোনোটিই শেষ হয়নি। আগামী বছরের জুন মাসে পুরো কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সড়কের দুপাশের ড্রেনগুলো পরিষ্কার করার কাজ চলছে। এছাড়া সড়কের যেসব অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে সে অংশগুলো দ্রুত চলাচলের উপযোগী করা হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে বুধবার (১৬ জুন) দুপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় পরিদর্শনে এসে বিআটির অতিরিক্ত সচিব নিলিমা আক্তার সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বিআরটির প্রকল্প পরিচালক লিয়াকত আলী জানান, বর্তমানে সড়ক সচলে পুরোদমে কাজ চলছে। ইতোমধ্যে প্রকল্পের ৫৫ ভাগকাজ শেষ হয়ে গেছে। টঙ্গী কলেজ গেট থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুপাশে মোট চার লেনের রাস্তার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তবে কাজ চলাকালীন বিকল্প সড়কগুলো ব্যবহার করলে দ্রুত যানজট নিরসন হবে বলে দাবি করেন তিনি।
বিআরটির কাজের পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতুল্লাহ খান (পিপিএম সেবা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মামুন, এডিসি (ট্রাফিক) হাফিজুর রহমান, জিএমপি ট্রাফিক দক্ষিণ জোনের এসি শরীফ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম প্রমুখ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন