এপিএ কমিটির মাসিক সভায়
দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও নানামুখী উদ্ভাবন জোরদারে খুবি উপাচার্যের নির্দেশনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভা আজ বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় জুম অ্যাপের মাধ্যমে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করতে হবে। একই সাথে নতুন নতুন উদ্ভাবনামূলক কর্মকাণ্ড উৎসাহিত করতে হবে। উপাচার্য শুদ্ধাচার পুরস্কার কমিটি পুনর্গঠনসহ কয়েকটি দিক নিয়ে আলোকপাত করেন এবং দিকনির্দেশনা দেন।
সভায় এপিএর বিভিন্ন কমিটির সদস্য ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রফেসর ড. মোঃ আহসানুল কবির, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মাহমুদ উজ জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপংকর কুমার সাহা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মো. হাসানুজ্জামান, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অর্চিষ্মান দেবনাথ, সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রাম (আইটি) সায়রা তাসনিম রাবিতা, সেকশন অফিসার (আইটি) অতীশ দীপঙ্কর বিশ্বাস প্রমুখ সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এসএম আবু নাসের ফারুক।
সভায় শুদ্ধাচার পুরস্কার কমিটি পুনর্গঠন, অভিযোগ নিষ্পত্তি ও আপিল কর্মকর্তা নিয়োগ, ই-গর্ভন্যান্স ও উদ্ভাবনীর ওপর ট্রেনিং প্রোগ্রাম আয়োজন, তথ্য অধিকার আইন নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন, সেবা প্রদান, সিটিজেন চার্টারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা