ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানালেন ওসি তানভিরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৫:৩

ঠাকুরগাঁওয়ে এক মহিলাকে মারপিটের অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। বুধবার (১৬ জুন) তিনি লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।

লিখিত প্রতিবাদে তিনি বলেন, গত ৩১ মে রাতে পৌর শহরের টিকাপাড়া মহল্লায় এক নারীকে মারপিট করা হচ্ছে এমন খবর পাই। তাৎক্ষণিক বেতারযন্ত্রের মাধ্যমে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মিজানুর রহমান ও এএসআই মাসুদ রানাকে ঘটনাস্থলে পাঠাই। পরক্ষণেই ঘটনাস্থলের কাছে অবস্থান করায় থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস সামাদকেও সেখানে যেতে বলি। তারা সেখানে গিয়ে দেখেন একটি মেয়ে কান্না করছেন। কান্নার কারণ জানতে চাওয়া হলে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ মেয়েটিকে চিকিৎসা গ্রহণ করে এজাহার দায়েরের কথা জানায়। পরে ১ জুন মেয়েটি থানায় একটি লিখিত অভিযোগ দিলে একটি মামলা রজু করে মামলার তদন্তভার এসআই আব্দুস সামাদকে দেয়া হয়। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

ওসি তানভিরুল ‍ইসলাম ‍আরো বলেন, কিন্তু সংবাদ সম্মেলনে ওই মেয়ে উল্লেখ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সামাদ তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তার কাছে এজাহার রেখে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। এ জাতীয় কোনো ঘটনা সেদিন ঘটেনি উল্লেখ করে প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়