ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

খুলনা বিভাগে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী : শনাক্ত ৮৮০


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৪:৪৫

খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৮০ জনের। একই সময়ে কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৮৮০। এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর। এই জেলায় সর্বোচ্চ ২২৯ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ১৮৯ জন, কুষ্টিয়ায় ১২০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহে ৮৬ জন, চুয়াডাঙ্গায় ৭৮ জন, সাতক্ষীরায় ৭১ জন, বাগেরহাটে ৩৫ জন, মাগুরায় ৩৩ জন, নড়াইল ২২ জন ও মেহেরপুরে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা-সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৮ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৭৩ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২০৩ জন। শনাক্তসংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৯ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩১৪ জন। এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাসপাতালের ২৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৬ জন, রেড জোনে ৪ জন এবং ইয়েলো জোনে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৩০ দশমিক ৬৭ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৯৯ জন খুলনা মহানগরী ও জেলার। সব মিলিয়ে ১১৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০১ জন। এ ছাড়া বাগেরহাট ৮ জন, যশোরে ৪ জন, সাতক্ষীরা ও নড়াইলের একজন করে শনাক্ত হয়েছে।

শাফিন / জামান

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান