চট্টগ্রামের কোতোয়ালিতে যুবদলের ৪৩ বছরে কমিটি আহ্বায়কের দায়িত্বে নুরু
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে যুবদলের ৪৩ বছর পর প্রথম নুর হোসেন নুরুকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর যুবদলের কমিটি হওয়ায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে চাঁঙ্গা ভাব দেখা দিয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর নগরীর গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালীতে দীর্ঘদিন পর কমিটিতে হওয়ায় থানা, ওয়ার্ড, ইউনিট, পাড়া, মহল্লায় যুবদলের নেতা কর্মীরা সাংগঠনিক কর্মকান্ডে গুছিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্র জানায়।
জানা গেছে, গত ২২ জানুয়ারী যুবদল কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম অঞ্চলে ১২টি কমিটি অনুমোদন দেন এরমধ্যে নগরীর ১০টি থানা কমিটির মধ্যে কোতোয়ালী থানা কমিটিতে নুর হোসেন নুরুকে আহ্বায়ক, আব্দুল জলিলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ হাসানকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি হওয়ার পর থেকে আহ্বায়ক নুরু হোসেন নুরু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও সদস্য সচিব মোহাম্মদ হাসানের নেতৃত্বে গত কয়েকদিনে ধারাবাহিক কয়েকটি কর্মসূচি পালন করেছে তারা।
এ বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত কোতোয়ালী থানা যুবদলের আহ্বায়ক নুরু হোসেন নুরু বলেন, ৪৩ বছরের ইতিহাসে এটি যুবদলের প্রথম কমিটি, এর ১০/১২ বছর আগে কমিটি হলেও কমিটিগুলো ছিল স্বঘোষিত কমিটি কোন ধরণের অনুমোদন ছিল না, এ কমিটি কেন্দ্র থেকে সরাসরি অনুমোদন দিয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, যুবদলের ইতিহাসে কোতোয়ালীতে আমাদের দেয়া কমিটি প্রথম কমিটি এর আগে কখনো কমিটি ছিল না, যারা দায়িত্বে ছিলেন তারা কি কারণে দেয়নি দিতে পারেনি আমি বলতে পারব না, আশা করি নগরীর প্রতিটি থানায় পুর্ণাঙ্গ কমিটি করে যুবদলকে সামনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুুত করা হচ্ছে বলে জানান।
শাফিন / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি