পরিমাপ ঠিক না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এসএমএন জামিউল হিকমা।
জানা যায়, বারইয়ারহাট বাজারে অবস্থিত দুটি স্বর্ণ দোকান রূপসী জুয়েলার্স ও নিউ সুমন জুয়েলার্সের বিএসটিআই ওজন মাপার যন্ত্র মেয়াদোত্তীর্ণ থাকায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, একই বাজারে মস্কো বেকার ও মধু মেলা মিষ্টির দোকানে ওজনে কম দেয়াসহ মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা, দক্ষিণ সোনা পাহাড়ে অবস্থিত ফেবো পেট্রোল পাম্পকে ওজনে কম দেয়ায় ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুধীজনরা বলেন, যখন বাজারে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি আসে তখন মিনিটের মধ্যে সকল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে লুকিয়ে পড়েন, যা আজও লক্ষ্য করা গেছে। এতে প্রমাণিত হয়, ব্যবসায়ীদের দুর্বলতা রয়েছে। তাই তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে পালিয়ে যান। সাধারণ জনগণের জীবনযাত্রার মান ঠিক রাখার জন্য এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা খুবই প্রয়োজন।
শাফিন / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied