পেকুয়ায় রগ কেটে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
কক্সবাজারের পেকুয়ায় মোহছেনা আক্তার নামে এক নারীকে রগ কেটে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃতরা হলো- চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আব্দুল হাকিমপাড়ার নুরুল আলমের ছেলে মো. রিদুয়ান (৩৫) এবং একই এলাকার কবির হোসেনের ছেলে সুজন (২২)।
বুধবার (২৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় চকরিয়া বদরখালী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পেকুয়া মোহছেনা হত্যাকান্ড মামলার প্রধান আসামি মো. রিদুয়ান চকরিয়ায় আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে চকরিয়ার বদরখালী এলাকা থেকে এজহারভুক্ত প্রধান আসামি মো. রিদুয়ান ও তার সহযোগী সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) পেকুয়ায় সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় একটি মৃতদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট মৃতদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় নিহত নারীর ছেলে মোহাম্মদ আরিফ বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা