সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি
দেশের সরকারি কলেজে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় উন্নয়নে আমরাও অংশীদার চাকরি জাতীয়করণ আমাদের ন্যায্য অধিকার এসডিজি বাস্তাবয়নে ধর্মীয় নেতাদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।
মদীনাতুল উলুম মডেল ইন্সটিটিউট বালক কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এনআই) খান। আরো বক্তব্য রাখেন- ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খফশব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, হাফেজ ক্বারী মাওলানা মুহীউদ্দিন, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মদ উসমান গণি, হাফেজ মাওলানা লিয়াকত হোসেন।
নজরুল ইসলাম (এনআই) খান বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে হলে মসজিদের ইমাম-খতিবদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মসজিদের ইমামদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সামাজিক ও অর্থনৈতিক মূল্যায়নের দিক থেকে ইমাম-মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে পারলে দেশ বহুদূর এগিয়ে যাবে।
মাওলানা মো. আব্দুর রাজ্জাক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেন সরকারি কলেজ-ইমাম মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণ করে আরো একটি নতুন অধ্যায়ের সূচনা করতে।
মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, ডিজিটাল সোনার বাংলার অন্যতম প্রচারক ও সমর্থক মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণকে পেছনে রেখে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ