ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

শিক্ষক হিসেবে নিজ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন ৩৬ নোবিপ্রবিয়ান


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১১:৫০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবার ৭৬ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ৩৬ জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছেন। ফলে ক্যাম্পাসজুড়ে সবার মাঝে বিরাজ করছে আনন্দ। উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাও।
 
শিক্ষার্থী থেকে শিক্ষক নিয়োগপ্রাপ্তদের মধ্যে অণুজীব বিজ্ঞান বিভাগের ৫ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৪ জন, খাদ্য-প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ৪ জন, ফার্মেসি বিভাগের ৪ জন, অর্থনীতি বিভাগের ৩ জন, ইংরেজি বিভাগের ৩ জন, ফলিত গণিত বিভাগের ৩ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২ জন, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ২ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং কৃষি বিভাগের ১ জন রয়েছেন।
 
অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন অতুন সাহা, সুমিতা রানী সাহা, নিক্কন সরকার, সুলতানা রাজিয়া, উদিতি পাল বৃষ্টি। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন আব্দুস সামাদ আজাদ, খোদেজা আফরিন মুন্নী, কানিজ ফাতেমা জিতু, ফারিয়া আফরোজ। খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন আসাদুল হাবিব, লিংকন চন্দ্রশীল, মো. নাহিয়ান রহমান, স্বর্ণিমা ঘোষ জুঁই।
 
ফার্মেসি বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন আব্দুর রহমান শরীফ, আব্দুল বারেক, আব্দুর রহমান রিপন, মাহমুদুল ইসলাম। অর্থনীতি বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন মো. গোলাম কিবরিয়া, আক্তার ইমাম, ফারিয়ান তাহরিম ভিকি। ইংরেজি বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন হুমায়রা সুলতানা, শাহেরা খাতুন, নুসরাত জাহান অনামিকা। ফলিত গণিত বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন জামাল উদ্দীন, আব্দুল করিম, জান্নাতুন নাইম।
 
এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন হাসান ইমাম, শারমিন আক্তার মিলু। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন সজীব আহমেদ, নিগার সুলতানা কাকন। মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তরা হলেন আফসানা কবির দীপ্তি, জাহানারা আক্তার লিপি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিয়োগ প্রাপ্তরা হলেন ফারজানা মিতু, মো. ইয়াসিন মিয়া। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত হলেন মাহবুবুল আলম নাইম। কৃষি বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন সাবিয়া খান।
 
সদ্য শিক্ষক হিসেবে ফলিত গণিত বিভাগের জামাল উদ্দীন বলেন, যখন উচ্চ মাধ্যমিক পাশ করে অনার্সে ভর্তি হই তখন টুকটাক টিউশনি করি। ছাত্র-ছাত্রীরা আমাকে অনেক ভক্তি-সন্মান করতো। এদিকে ডিপার্টমেন্টের অনুজদের ভালবাসা আর আমার রেজাল্ট সব মিলিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে এই ডিপার্টমেন্টে নিজেকে শিক্ষক হিসেবে নিয়োজিত করার। এখন তা হতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত এবং আনন্দিত।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিদার উল আলম বলেন, ‌আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিয়োগ পরীক্ষায় কম্পিটিশন করে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, তারা কোনো দিক দিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে নেই। আমাদের শিক্ষার্থীরা বিভাগের পরীক্ষায় যেমন ভালো ফলাফল করেছিল, তেমনি নিয়োগ পরীক্ষা; রিটেন এবং ভাইভায় চমৎকার রেজাল্ট করে শিক্ষক হয়েছেন। আশা করি, নোবিপ্রবি তাদের হাত ধরে শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে।

শাফিন / জামান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি