ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় কোচিংবিরোধী অভিযানে ১০ মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৪৪

খুলনা মহানগরীর কোচিং সেন্টারগুলোতে অভিযান চালিয়ে ১০টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এরূপ নির্দেশনা থাকা সত্ত্বেও খুলনা মহানগরীতে বেসরকারিভাবে পরিচালিত কোচিং সেন্টার ও টিউটোরিয়াল স্কুলগুলোতে সশরীরে উপস্থিত থেকে পাঠদান ও গ্রহণ অব্যাহত রাখা হয়, যা সরকারি সিদ্ধান্তের উদ্দেশ্যকে ব্যাহত করছিল। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সূত্রমতে, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এবং লাইসেন্সবিহীন কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে কোচিং সেন্টারের স্বত্বাধিকারীকে জরিমানা করা হয়। অভিযানে ১০টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় কোচিং সেন্টারসমূহকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ বলবৎ থাকা অবস্থায় বন্ধ রাখার জন্য এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা