তাড়াশে চোলাই মদসহ আটক ১
সিরাজগঞ্জের তাড়াশে ৫৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যঅকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার মাধাইনগর ইউনিয়নের শুভার গ্রামের মৃত দেবন বড়াইয়ের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী কাঁচা টিনশেড ঘরের পশ্চিম পার্শ্বের রুমের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ লিটার দেশীয় চেলাই মদসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি ওই গ্রামের মৃত সুরিন বড়াইয়ের ছেলে দেবেন বড়াই (৬০)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় মামলা দায়েরকরত উদ্ধারকৃত আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
শাফিন / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার