ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লামার ফাইতং ইউনিয়নের সুতাবাদীতে বন্যহাতির তাণ্ডবে ৬ চাষির ফসলের ক্ষেতে ক্ষতিগ্রস্ত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৭-১-২০২২ রাত ৮:৩৬
বান্দরবানের লামার ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সুতাবাদী, কুতুবদিয়া পাড়ায়  ২৫টি বন্যহাতির দল ফসল ও সবজি ক্ষেতে হানা দিয়ে ৬ কৃষাকের বিপুল পরিমাণ ফসল খেয়ে ও পায়ে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই ৬ কৃষকরা এখন অসহায় হয়ে পড়েছে। বুধবার (২৬ জানুয়ারি) গভীর রাতে সুতাবাদী নামক এলাকায় এ ঘটনা ঘটে। সবজি ক্ষেতে বন্যহাতির তাণ্ডবের খবর পেয়ে সকালে স্থানীয় ব্যক্তিবর্গ দেখতে যান।
 
নানা প্রতিকলতায় পরিচর্চার ফলে ক্ষেতও সবুজের সমাহার হয়ে উঠেছিল। কিন্তু বিধিবাম, ঘটনার দিন গভীর রাতে ২৪-২৫টি বন্যহাতির একটি দল তাদের ক্ষেতে হানা দিয়ে তাণ্ডব চালায়। এ সময় ক্ষেত রক্ষায় আশপাশের লোকজন এগিয়ে এসে হাতি তাড়ালেও ততক্ষণে হাতির দল পুরো কলা বাগান, ধান ক্ষেত, আলু, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে। এতে তাদের প্রায় লাখ টাকার কাছাকাছি ক্ষতি সাধন হয় বলে দাবি করা হচ্ছে। এ কারণে ফসল নিয়ে তাদের দেখা স্বপ্নও ভেঙে মাথায় হাত।
 
ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন- মো. গিয়াস উদ্দিন, হোসেন আলী, মো. মনির, রুবেল, রহিম, মোফাজ্জল। তারা জানান, তারা সবজি মৌসুমের শুরুতে ভালো ফসলের আশায় বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ির পাশে প্রতিজন প্রায় ৪০ শতক করে এক একরের বেশি জমিতে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি চাষ করে আসছিলেন। 
 
এ বিষয় ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, সবজি ক্ষেতে বন্যহাতির পাল তাণ্ডব চালিয়ে ফসলের ক্ষতি করেছে বলে স্থানীয়রা আমাকে ফোনে জানিয়েছেন। যদি বেশি ক্ষতি সাধন হয়ে থাকে তবে তাদের বন বিভাগ থেকে আর্থিক সহায়তা পাওয়ার মতো সহযোগিতা করার জন্য বন বিভাগকে অবিহিত করবেন তিনি।

এমএসএম / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা