ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২২ রাত ১০:১২
মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া গ্রামের ৬ বারের সাবেক (ইউপি) সদস্য আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ হওয়ার পর রাত ১০টায় রক্তাক্ত অবস্থায় খালের পাশ থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
 
এসময় আহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করেন বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী আবুল কাশেমের সাথে স্থানীয় সাহেরখালী ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। আমাদের ধারণা এ ঘটনা বেলালের নির্দেশে হয়েছে।
 
তবে অভিযোগ অস্বীকার করে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, কাশেম সাহেব সাথে আমার ব্যাক্তিগত কোন শত্রুতা নেই। এ ধরনের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
 
এ বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) অলি উল্ল্যাহকে ফোন দিলে তিনি জানান, এ ধরনের ঘটনা নিয়ে লিখিত কোন কেউ অভিযোগ দেয় নাই। তবে অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত