স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসন ২৭ জানুয়ারি বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়। উপজেলার বেশিভাগ মানুষ বিধিনিষেধ মানছেন না। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সারা দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু এরপরও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। হাটবাজারগুলোতে মানুষকে সামাজিক দূরত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার যারা মাস্ক ব্যবহার করছেন,তাঁদের মধ্যে অনেকেই নিয়ম মেনে ব্যবহার করছেন না।
এদিকে ঠাকুরগাঁও জেলা দিনদিন সংক্রমণ বেড়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাণীশংকৈল উপজেলার অধিকাংশ মানুষের মাস্ক পরতে দেখা যায়নি। প্রশাসনের লোকজন দেখলে কেউ কেউ আড়ালে যাচ্ছেন আবার কেউ পকেটে থাকা মাস্ক বের করে পরছেন।
মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা। এ সময় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, আব্দুল লতিফ শেখ (তদন্ত) সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
স্বাস্থ্য বিভাগের সূত্র মতে,২০২০ইং সালের ১১ই এপ্রিল ঠাকুরগাঁওয়ের প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়।
ওই বছর জেলায় ৮ হাজার ১৫৬ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৫, করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৯ জন।
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী বলেন,স্বাস্থ্যবিধি মানতে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক করোনার ফলাফল জানতে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এত সুবিধা থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা জানান,স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে আমাদের গণসচেতনতা মূলক প্রচারনা চলমান রয়েছে। যারা একেবারেই মানছেন না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied