রাউজানের পাহাড়তলীতে ময়লা-আবর্জনা বেচাকেনার হাট
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে ভ্রাম্যমাণ হাট বসিয়ে এলাকার পরিবেশ দূষিত করে এমন অপচনশীল দ্রব্য ময়লা-আবর্জনার এক ব্যতিক্রমী হাট বসিয়ে স্থানীয় মেম্বার মো. সালাউদ্দিন কাদের কিনছেন প্রায় ৫০ হাজার টাকার মতো ময়লা। নগদ টাকা দিয়ে ময়লা-আবর্জনা এই অস্থায়ী হাট থেকে প্রায় ৫০০ বস্তা মতো এলাকার পরিবেশ দূষিত করে এমন অপচনশীল দ্রব্য ক্রয় করেন তিনি।
এই ভ্রাম্যমাণ বেচাকেনার হাটে সকাল থেকে শেখপাড়া গ্রামের ছোট-বড় সবাই নিজের এলাকার ও বাড়ির আশপাশের পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন, নানা রকম অপচনশীল দ্রব্য কুড়িয়ে বস্তাভর্তি করে বিক্রি করতে নিয়ে আসে। সকাল থেকে এলাকার অসংখ্যা ময়লা-আবর্জনা আসতে থাকে মেম্বার মো. সালাউদ্দিন কাদেরের ভ্রাম্যমাণ হাট। তিনি প্রতি বস্তা ২০০ টাকা করে কেনেন।
জানা যায়, রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এই কর্মসূচি হাতে নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলার অংক হিসেবে ময়লা-আবর্জনামুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলা গড়তে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি কৃষিজমিগুলো এ সমস্যা থেকে মুক্তি পাবে।
শুক্রবার (২৮-জানুয়ারি) সকালে ৯নং পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই ময়লা-আবর্জনার হাটে ৮নং ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. নঈম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বেচাকেনার হাটে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি, ইউপি সদস্য প্রসূণ মুৎসুদ্দি, আওয়ামী লীগ নেতা মো. আরবান, মুনির উদ্দিন চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মো. তানভীর, সহ-সভাপতি মো. মামুন, ছাত্রলীগ নেতা মো. রানা, সাব্বির, তুহিম চৌধুরী, আবদুল মোতালেব প্রমুখ।
জামান / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন