ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অনলাইনে ওরিয়েন্টেশন শুরু


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৮-১-২০২২ বিকাল ৫:৪০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার- ১ এর ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।  সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, ১১.১৫ মিনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দুপুর ২.৪৫ মিনিটে এগ্রিকালচার এবং ৪.৩০ মিনিটে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে উপস্থিত থেকে সকল অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব-স্ব অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচিতি স্লাইডের মাধ্যমে তুলে ধরেন ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলাবিধি নিয়ে বক্তব্য প্রদান করেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ। ওরিয়েন্টেশন কার্যক্রমে আরও যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সকল অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অনুষদগুলো তাদের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমরা একটি বিশেষ অবস্থা ও অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তাই স্ব-শরীরে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলোনা। আমরা চাই তোমাদের যেন কোন একাডেমিক ক্ষতি না হয়, তাই দ্রুত অনলাইনে ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। তিনি নবাগত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন আজকের দিনটি তোমাদের জীবনের একটি বিশেষ দিন। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাত্রা শুরু হলো। এটি তোমাদের জীবনের স্বর্ণালি সময়। বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে ধারণ করে সকল বিধিবিধান মেনে চলতে হবে। তিনি বলেন, তোমাদের পিতা-মাতা অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ভালো মানের গ্র্যাজুয়েট হয়ে তোমাদের পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখাচ্ছেন সেই উন্নত বাংলাদেশ গড়ার চালিকাশক্তি তোমরাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশ্ববিদ্যালয় জীবনে ভাল জিনিসগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। 

পরিশেষে তিনি নবাগত শিক্ষার্থীদের সুন্দর ও সাফল্যমন্ডিত ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করেন। 

উল্লেখ্য, আগামিকাল সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, এছাড়াও ১১.১৫ মিনিটে ফিসারিজ, দুপুর ২.৪৫ মিনিটে ইঞ্জিনিয়ারিং এবং ৪.৩০ মিনিটে বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।  

জামান / জামান

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা