মধুখালীতে বাবা-ছেলের এক বউ!
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১০নং উত্তর আড়পারা গ্রামের বাকু খানের ১৮ বছরের ছেলে নিষান খান তার সৎমা (ছোট মা) ইতি বেগমের (৩৫) সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক স্থাপন করে অবশেষে ভাগিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তারা কোর্টে গিয়ে বিয়ে করেছে বলে জানা গেছে।
জানা গেছে, পিতা বাকু খান (৪৫) কাউকে না জানিয়ে ইতি বেগমকে বিয়ে করলে প্রথম স্ত্রী দুই ছেলে-মেয়ে রেখে রাগ করে বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে তাদের মধ্যে ডিভোর্স হয়। দ্বিতীয় স্ত্রী ইতি বেগমের ঘরেও ৪ বছরের একটি ছেলে ও ১১ বছরের একটি মেয়ে রয়েছে। সবাই মিলে একসাথে বসবাস করত। সৎ ছেলের সাথে বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের মানুষ ভীষণ ক্ষুব্ধ হয়। পারিবারিকভাবে ধামাচাপা দিতে চাইলেও বিষয়টি নিয়ে চেয়ারম্যান-মেম্বার বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য সালিশ পর্যন্ত গড়ায়। সালিসে নিষানকে পাওয়া না গেলেও বাকু খান সকল সত্যতা স্বীকার করেন। যেহেতু গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে, তাই আপাতত বাকুর পরিবারকে অন্যথায় গিয়ে বসবাস করার পরামর্শ দেয়া হয়।
বিষয়টি সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার সত্যতা রয়েছে। ছেলে ও সৎমায়ের মাঝে গোপনে বিয়ে হয়েছে। দুদিন আগে নিষান ও ইতি বেগমের একটি ডিভোর্স লেটার হাতে পেয়েছি। বর্তমানে ইতি বেগম বাকু খানের সাথেই রয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত