সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সকালের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বহুল প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময়ের পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সকালের সময়ের তালা উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার খান সুজায়েত আলী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ ময়না, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, খন্দকার আনিছুর রহমান, মাহফিজুল ইসলাম আক্কাজ, আরিফুজ্জামান আপন, এসএম তৌহিদুজ্জামান, ইব্রাহিম খলিলসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস কে কামরুল হাসান।
এ সময় বক্তরা বলেন, সকালের সময় অনেক চড়াই-উতরাই পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সকালের সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে। সকালের সময় এগিয়ে যাবে প্রচারের শীর্ষে।
শাফিন / জামান
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০