ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আহবায়ক-হাবিব,সদস্য সচিব-জাহাঙ্গীর

চন্দনাইশ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৩:১৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে চন্দনাইশ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সুরেশ দাসের সভাপতিত্বে এক বর্ধিত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সৈয়দ আহমদ ও যুগ্ম-আহ্বায়ক সুরেশ দাসের যৌথ স্বাক্ষরিত চন্দনাইশ উপজেলা মৎস্যজীবী লীগের ৪১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে চন্দনাইশ উপজেলা মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি লক্ষে এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন জেলা কমিটি। এছাড়া দলকে মূল দলের সঙ্গে এক হয়ে কাজ করার লক্ষ্যে এবং দলকে শক্তিশালী করতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে নির্দেশ প্রদান করে জেলা কমিটি।

এ কমিটিতে যথাক্রমে মোহাম্মদ হাবিবুর রহমানকে আহ্বায়ক, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব, মো. এনামুল হক, আবুল হাশেম, মঈন উদ্দিন ময়ুর, সুরেশ দাশ ও আশীষ দাসকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি প্রদান করা হয়।

শাফিন / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন