ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৪:২৮
ঢাকার ধামরাইয়ে আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহম্মদ আল-জামান। শুক্রবার (২৮ জহানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারকে এ আর্থিক সহায়তা ও শুকনা খাবার দেয়া হয়।
 
আমেনা নূর ফাউন্ডেশনের পরিচালক ও সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল-জামান আর্থিক সহায়তা প্রদানের সময় বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশ্রয়ণ কেন্দ্রের ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতির পরিমাণ সম্পূর্ণ পুষিয়ে দিতে না পারলেও যতটুকু সম্ভব তাদের পাশে থেকে ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করব।
 
এ সময় তিনি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সর্বস্বান্ত হওয়া ১০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল ও দুই প্যাকেট বিস্কুট দেন। সেই সাথে যে কোনো প্রয়োজনে পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগ কর্মী মোহাম্মদ জাকারিয়া দিপু, যুবলীগ নেতা আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল প্রমুখ।
 
উল্লেখ্য, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

শাফিন / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত