ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে কাজ করছে নাসিব
নতুন উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) । ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে পরামর্শ প্রদান থেকে শুরু করে কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো খুঁজে পেতে নাসিব কাজ করে আসছে। তারই আলোকে উদ্যোক্তাদের ট্রেনিংসহ সহায়তার কাজ করে যাবে চট্টগ্রাম কমিটি।’
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সভায় বক্তারা এসব কথা বলেন ।
নাসিব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এ এস এম আবদুল গফফার মিয়াজীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সেলিম চৌধুরী, নার্গিস আক্তার, পরিচালকদের মধ্যে ফেরদৌস শিপন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মো. আবুল হোসাইন, মো. রাজন খান (রাজু), পূরবী দাশ, মো. ফখরুল ইসলাম, মো. আজিজুল হক বাবুল, আনিসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল হক, মো. জাহিদুল ইসলাম তানজির, সাকিল মাহমুদ, জেসমিন আক্তার জেসি, অজিফা খাতুন ভূইয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে এ এস এম আবদুল গফ্ফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন হিসাবে নাসিব অনেক পুরানো সংগঠন। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বি করার জন্য নাসিব সহযোগিতামূলক নানা কাজ করে আসছে। চট্টগ্রামকে ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব হিসাবে গড়ে তুলতে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। বর্তমান শেখ হাসিনা সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে ৫০ লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষনের আওতায় আনার কাজ করছে। দীর্ঘদিন থেকে নাসিব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করে আসছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied