ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচ বছর পর প্রসূতি অস্ত্রোপচার চালু


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ৪:৩
রাজশাহীর তানোর উপজেলায় পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল প্রসূতি অস্ত্রোপচার কক্ষ। এর ফলে তানোর ও পার্শ্ববর্তী উপজেলার প্রসূতিদের বেসরকারি ক্লিনিক কিংবা জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালে ছুটতে হতো। অবশেষে  সেটি চালু করা হলো। আজ সকাল ৯টার দিকে রুপা নামের এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপাচার কক্ষ চালু করা হয়।
 
আজ সকালে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয় তানোর পৌরসভা সদরের শিবতলা এলাকার অলক কুমারের স্ত্রীর। ফুটফুটে মেয়ে হয়েছে তাঁদের।অলক কুমার সকালের সময়কে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কোনো টাকা ছাড়াই সিজারিয়ান অস্ত্রোপচার করেছেন। এতে তাঁর মতো গরিব মানুষদের সুবিধা হলো।আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি পরিচালিত হয়। সঙ্গে ছিলেন অ্যানেসথেটিস্ট কামরুন নাহার হাসি ও গাইনি কনসালটেন্ট এলিনা খানম।হাসপাতাল সূত্রে জানা যায়, আশির দশকে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু করা হয়। পরবর্তীকালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা থাকার পর অ্যানেসথেটিস্ট ও গাইনি চিকিৎসকের অভাবে পাঁচ বছর ধরে সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ ছিল।
 
২০২১ সালের ১৯ মার্চ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. বার্নাবাস হাসদাক। তিনি যোগদানের পর থেকে হাসপাতালে চিকিৎসাসেবার মান উন্নত করার চেষ্টা করছেন।ডা. বার্নাবাস হাসদাক সকালের সময়কে  বলেন, ‘সিজারিয়ান অস্ত্রোপচারের সব সরঞ্জাম থাকার পরও অ্যানেসথেটিস্ট ও গাইনি চিকিৎসক না থাকায় সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ ছিল। বর্তমানে সপ্তাহে এক দিনের জন্য অ্যানেসথেটিস্ট ও গাইনি চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আমি নিজে সিজারিয়ান অস্ত্রোপচার করেছি। এখন থেকে নিয়মিত এ সেবা দেওয়া হবে। যেসব রোগীর বাইরে যেতে হতো, তাঁরা এখানে সেই সেবা পাবেন বলে আশা করছি।’
 
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে  বলেন, দীর্ঘদিন পর তানোরে সিজারিয়ান অস্ত্রোপচার চালু হওয়ায় এ উপজেলার প্রসূতি মায়েরা উপকৃত হবেন

শাফিন / শাফিন

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত