বিরামপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আকরাম, সম্পাদক মশিহুর
দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আকরাম হোসেন (মোহনা টিভি) সভাপতি ও প্রভাষক মশিহুর রহমান (যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার (৩০ জানুয়ারি) প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ৩১ সদস্যের মধ্যে ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকেলেই প্রেসক্লাব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ তিনটি গুরুত্বপূর্ণ পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নির্বাচনে আকরাম হোসেন ১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের পেয়েছেন ১০ ভোট এবং ফরিদ হোসেন পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রভাষক মশিহুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান পেয়েছেন ৯ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম তানিম পেয়েছেন ১৪ ভোট।
এর আগে ১৪টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে নুরুল হক, সহ-সভাপতি পদে যথাক্রমে জালাল উদ্দিন রুমী, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে আবু শাহাদৎ মূসা, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে শাহ্ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সেকেন্দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সামিউল আলম, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মোহাদ্দিস এনামুল হক, রায়হান কবির চপল, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আব্দুর রউফ সোহেল, আব্দুর রশিদ ও পবন কুমার শীল।
শাফিন / প্রীতি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied