ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে পল্লী বিদ্যুতের লাইনম্যান রুহুলের দুর্নীতি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ৩:৭
রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের লাইনম্যান রুহুল আমিনের বিরুদ্ধে ইলেক্ট্রিশিয়ান ও গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, পল্লী বিদ্যুতের প্রশিক্ষণ প্রাপ্ত ইলেক্ট্রেশিয়ানরা গ্রাহকদের বাসা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ দিতে ওয়্যারিং কাজ করবে এবং লাইনম্যানেরা মিটার সংযোগ দিবেন। কিন্ত্ত লাইনম্যান রুহুল নিয়ম লঙ্ঘন করে ওয়্যারিং কাজ করছে। এছাড়াও বিভিন্ন গ্রাহকের বাড়ি থেকে ইলেক্ট্রেশিয়ানের ওয়্যারিংয়ের মজুরী নিয়ে আত্মসাৎ এবং বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে ও বকশিসসহ নানা অজুহাতে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে একাধিক গ্রাহকের অভিযোগ। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা আদিবাসীপাড়া গ্রামের বাসিন্দা মৃত ব্যাটকা সরেনের পুত্র কান্ত সরেন বলেন, তার বাড়ি ওয়্যারিং করেছেন ইলেক্ট্রেশিয়ান মাইনুল ইসলাম। কিন্ত্ত লাইনম্যান রুহুল আমিন মিটার সংযোগ দিয়ে ওয়্যারিং বাবদ ১৬০০ টাকা, বড় সাহেবের নামে এক হাজার টাকা, বকশিস ২০০ টাকা ও যাতায়াত ১০০ টাকা মোট ২৯০০ টাকা হাতিয়ে নিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে লাইনম্যান রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে মাইনুল তার বিরুদ্ধে এসব মিথ্যাচার করছে।
এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (এজিএম) কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / শাফিন

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী