ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভবনে লাইট লাগাতেই প্রবাসীর পরিবারকে অপরাধীদের হুমকি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ৩:১২

প্রবাসীর ভবনের পাশের এলাকায় ইয়াবা ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর ইয়াবা ও মাদক বিকিকিনি চলে ভবন লাগোয়া সড়কটিতে। সমান তালে চলে ছিনতাইও। সম্প্রতি ভবনের চারপাশে বিদ্যুৎতায়িত করতে  বৈদ্যুতিক বাতি লাগাতে  গেলে কিশোরগ্যাংয়ের সদস্যরা আমার পরিবারের  লোকজনকে ভয়ভীতি দেখায়। বাতি ভেঙ্গে ফেলে দেয়। এতে আমার স্ত্রী ও সন্তানরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। 
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরখানাই গ্রামের ৬ নং ওয়ার্ডের পূর্ব শেখ পাড়ার আবু সিদ্দিক চেয়ারম্যান বাড়ির ওমান প্রবাসী শেখ মোহাম্মদ জেবল হোসেন এ অভিযোগ করেন।
তিনি বলেন, এরআগে কিশোরগ্যাং সদস্যদের দাবিকৃত ৬ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার ভবন নির্মাণে বাঁধা ও শিশুদের অপহরণের হুমকি দেয় অপরাধী চক্রটি। সন্ত্রাসীদের ভয়ে তার দুই মাদরাসা পড়ুয়া ছেলে-মেয়ের মাদরাসায়  যাওয়াও বন্ধ প্রায়। 
শেখ মোহাম্মদ জেবল হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে প্রবাসে ব্যবসা করছি। সম্প্রতি এলাকায় পাঁচ তলা ফাউন্ডেশনে এক তলা ভবন নির্মাণ করেছি। দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে। এলাকার একটি অপরাধীচক্র কিশোরগ্যাংকে ব্যবহার করে আমার পরিবারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করছে।  
জেবল হোসেনের অভিযোগ, তিনি প্রবাসে থাকায় বাড়িতে তার স্ত্রী ছোট ছোট তিন সন্তান নিয়ে থাকেন। তারা হুমকি পাওয়ার পর গত কয়েকদিন ধরে বাসা থেকে বের হচ্ছে না। শিশুরা মাদরাসায় যেতে ভয় পাচ্ছেন। এব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। 
তিনি বলেন, এলাকায় সন্ত্রাসী কফিলের নেতৃত্বে  কিশোরগ্যাংয়ের সদস্যরা চুরি, ডাকাতি, ছিনতাই, ইয়াবা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা এলাকায় কেউ নতুন ব্যবসা প্রতিষ্ঠান, ভবন নির্মাণসহ কোন কাজ করতে গেলে চাঁদা আদায় করে থাকে। তাদের ভয়ে  এলাকার লোকজক সব সময় তটস্থ থাকেন।

শাফিন / শাফিন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির