ভাঙা সেতুতে ভোগান্তি চরমে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকার খলচান্দার সেতুটি প্রায় দুই বছর আগে ভেঙে যায়। ভেঙে যাওয়া সেতু দিয়ে চলাচলের ভোগান্তিতে পড়েছেন পোড়াগাও ইউনিয়নসহ আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিভৃত পল্লি খলচান্দা গ্রাম ও পাশর্^বর্তী আন্ধারুপাড়া, বুরুঙ্গা ও বারমারী এলাকায় লোকজনের যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এটি নির্মাণ করে দেয়। দীর্ঘদিন ওইসব এলাকার মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারলেও ২০২০ সালে বালু বোঝাই একটি ট্রাক খলচান্দার সেতু দিয়ে আসার সময় দেবে যায়। দেবে যাওয়া সেতুটি সংস্কারের অভাবে ভেঙে আরো বেহাল হতে থাকে। এরপর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সেতুটি সংস্কার না করায় কোনো গুরুতর রোগী হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা করাতে নিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। পার হতে পারছে না কোনো রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের আগুন নিভানোর গাড়িও। বর্তমানে এ সেতু দিয়ে কোন প্রকার যান বাহন চলাচল তো দূরের কথা, ভ্যান-রিক্সা পর্যন্ত চলতে পারছেনা।
খলচান্দা গ্রামের পরিমল কোচ বলেন, এই সেতু দিয়ে ইউনিয়নের ৪-৬টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ার দুই বছর পরেও এটি মেরামত না করায় চলাচল করতে অসুবিধা হচ্ছে।
একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও ফোরকান আলী জানান, গ্রামের মানুষ যদি অসুস্থ হয় তবে কোলে করে সেতু পার হতে হয়। কোনো প্রকার গাড়ী চলাচল করতে পারে না। তাই এই পুরান সেতুটি ভেঙে নতুন একটি সেতু করার দাবি জানাচ্ছি।
স্থানীয় চেয়ারম্যান হাজি জামাল উদ্দিন সমকালকে বলেন, ভেঙে পড়া সেতু দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় আছে তা জানিনা।
নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সমকালকে বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে, যা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব তারাতারি তা বাস্তবায়ন হবে।
শাফিন / শাফিন
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা