ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আ জ ম নাছিরের মায়ের জানাযায় হাজারো মানুষের ঢল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১-২০২২ রাত ৯:৩২
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র  আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের জানাযায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন। আজ ৩১ জানুয়ারি সোমবার বিকালে নগরীর জমিয়তুল ফালাহ   মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।  রত্নগর্ভা এই মহীয়সী মায়ের জানাযা পড়িয়েছেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার। 
জানাযায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, হুইপ শামসুল আলম চৌধুরী, মহেশখালী আসন সাংসদ আশিকউল্লাহ রফিক, রাউজান আসন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশ আসন সাংসদ নজরুল ইসলাম, ফেনী আসন সাংসদ নিজাম উদ্দিন  হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি  ডা শাহাদাত হোসেন,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম,  চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক  সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও পেশাজীবি সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা শেষে আন্দরকিল্লা কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। 
 
ফাতেমা জোহরা বেগম আজ ৩১ জানুয়ারি সকালে নগরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির