খেলতে গিয়ে রাউজানের মেধাবী স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামের রাউজান উপজেলার তাহসিন মাহমুদ (১৩) নামে এক মেধাবী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের স্কুলের একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। তাহসিন উপজেলার বাগোয়ান ইউনিয়নের অসি চেয়ারম্যানের বাড়ির ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে চট্টগ্রাম শহরের কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। চট্টগ্রাম শহরে চকবাজার এলাকায় নিজস্ব বাসায় তারা বসবাস করে।
নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার তাহসিন বন্ধুদের সাথে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ক্রিকেট খেলতে গিয়ে বলটি বিদ্যালয়ের মাঠের পাশে একটি পরিত্যক্ত ভবনের উপরে পড়ে। তাহসিন বলটি আনতে উপরে উঠে নিচে আসার সময় হঠাৎ একটি লোহার আঘাত পেয়ে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে পার্কভিেউ হসপিটালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাবা আরো জানান, আমার ছেলে মাঠে খেলতে যাওয়ার আগে নিজের হাতে চা বানিয়ে আমাকে খাওয়ায়। কিন্তু ভাগ্য এমন হলো, আমার আদরের সন্তান আমাকে ছেড়ে চলে গেল। আমার ছেলে অনেক মেধাবী ছিল। পড়াশোনায় এবার অষ্টম শ্রেণিতে তার রোল নম্বর ১। চার পুত্রসন্তানের মধ্যে তাহসিন ছিল দ্বিতীয়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃতদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামের বাড়িতে। মঙ্গলবার (১ ফেব্রুয়াুরি) বেলা ১১টায় জানাজা শেষে মেধাবী শিক্ষার্থী তাহসিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাহসিনের অকাল মৃত্যুতে তার স্কুলের সহপাঠী, শিক্ষকদের মাঝে এবং এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
শাফিন / প্রীতি
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন