ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে টানা ৬ বার চ্যাম্পিয়ন রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়দের মধ্যে ট্রাকস্যুট বিতরণ


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ২:২৪
নড়াইল ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে শেখ রাসেল ক্রীড়া চক্র পর পর ৬বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ক্লাবের সকল খেলোয়াড়সহ প্রশিক্ষকদের মধ্যে ট্রাকস্যুট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ফ্রেরুয়ারি) সকালে নড়াইল শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ উৎসব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি কর বাহাদুর মো. ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন- ফুটবল কোচ কার্ত্তিক দাস, সহকারী কোচ আশীষ দাস ঠাকুর, দলের অধিনায়ক কাজল সরকার।
 
সভাপতির বক্তব্যে মো.ওয়াহিদুজ্জামান বলেন,মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধূরার বিকল্প নেইা। শীরর ও মনকে সুস্থ্য রাখতে প্রতিটি যুবাদের অবশ্যই লেখাপাড়ার পাশাপাশি খেলাধূলায় অংশ নেওয়া উচিৎ। তিনি বলেন,শেখ রাসেল ক্রীড়া চক্র নড়াইল ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে পর পর ৬বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
 
ফুটবল প্রশিক্ষকদের নিপুণ প্রশিক্ষণে শেখ রাসেল ক্রীড়া চক্র আজ এ গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। এ জন্য দলের প্রশিক্ষকসহ খেলোয়াড়দের কাছে আমরা ঋণি। ফুটবল কোচ কার্ত্তিক দাস বলেন, একজন ফুটবলার কঠোর অনুশীলণ আর একাগ্রতার মাধ্যমে নিজেকে ভালো মানের ফুটবলার হিসেবে গড়ে তুলতে পারে। যে কাজটি করেছে আমার খেলোয়াড়েরা।
 
তিনি বলেন, ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ লীগে একটি ক্লাব পরপর ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে এমন নজির নড়াইলে নেই। এজন্য খেলোয়াড়দের অবশ্যই সাদুবাদ জানাই।

শাফিন / প্রীতি

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা