রাউজানে নবনির্বাচিত চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বাবুল মিয়াকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে নোয়াপাড়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শেখপাড়া নামক এলাকায় একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তিনি জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি ছোড়েন। অল্পের জন্য তিনি এই ঘটনা থেকে রক্ষা পান।
ঘটনার খবর নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজিত নেতাকর্মীরা রাতেই কাপ্তাই মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা সড়ক অবরোধ থাকলেও পুলিশের অনুরোধে তুলে নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ খবর শুনে রাতে ঘটনাস্থলে আসেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, একদল সন্ত্রীরা রাতে বাড়ি যাওয়ার পথে আমাকে পথে হামলা চালিয়ে, গুলি করেন। দৌঁড়ে পালিয়ে যাওয়া প্রাণে লক্ষ্য পাই। তিনি জানান এই ঘটনায় রাউজান থানায় মামলা করবেন।
এদিকে রাতে ঘটনাস্থলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা পরিদর্শনে যান। রাউজান থানার ওসি জানান, হামলা ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে ও বিকালে আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে নোয়াপাড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি চলছে।
উল্লেখ্য, বাবুল মিয়া ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
শাফিন / প্রীতি
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন