কাশিয়ানীতে ভূমি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূমি সেবা সহজতর করতে সর্বসাধারণকে ভূমিসংক্রান্ত বিষয়ে অবহিত করার লক্ষ্যে ভূমি ক্যাম্পেইন করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাহমুদপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারে ভূমি অফিসের উদ্যোগে এ ভূমি সেবা ক্যাম্পেইন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় উপস্থিত থেকে কিছু মানুষের মাঝে খতিয়ান ও ডিসিআর বিতরণ করেন।
ভূমি সেবা ক্যাম্প চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম বলেন, ভূমি অফিসের সেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে নামজারি আবেদন, ই-নামজারি খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন করের রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, হাটবাজার চান্দিনা ভিটি নবায়ন, ভিপি লিজ নবায়ন ও ডিসিআর প্রদানসহ বিভিন্ন সমস্যার শুনানি গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন উপজেলার সবগুলো ইউনিয়নে করা হবে।
এ সময় প্রায় ২০০ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ইমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / প্রীতি
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied