ইউপি সদস্য পদে হ্যাটট্রিক
গত সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং খালিয়াজুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পরপর তিনবার নির্বাচিত হলেন মো. রিয়াজউদ্দীন তালুকদার ( সুখন)।
এ বিষয়ে জানতে চাইলে মো. রিয়াজ উদ্দিন তালুকদার (সুখন) বলেন, আমি প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ কর্তৃক মনোনীত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত জনগণের পাশেই আছি। তাদের সুখে দুখে সব সময়ই পাশে আছি। আমার জানামতে কোন দিন কোন ভোটার বা এলাকার জনগণকে বিমুখ করে ফিরিয়ে দেইনি। যতটুকু আমার সাধ্য বা সামর্থের ভিতর ছিল তা দিয়ে এলাকার মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। বিশেষ করে আমার বাবাও একজন ইউ,পি সদস্য ছিলেন। মানুষকে কিভাবে ভালবাসতে হয় এই দিক নির্দেশনা আমার বাবার কাছ থেকেই পেয়েছি।
পরপর তিনবার বিজয়ের বিষয়ে তিনি আরো বলেন, এ বিজয় মূলত আমার নয়, এ বিজয় জনগণের। তারা আমাকে ভাল পায় বলেই পরপর তিনবার বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ ও ঋনী। তাদের এ ভালবাসা পরিশোধ করার মত নয়। তিনি আরো বলেন আমার দেহে যতদিন প্রান থাকবে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেষ্টা করব।
খালিয়াজুরী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩নং ওয়ার্ডে মোট পাঁচজন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোট ছিল ১ হাজার ১২১। তিনি টিউবওয়েল প্রতীকে ২৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হামিদ আলী ঘুড়ি প্রতীকে পেয়েছেন২২৩ ভোট। এ ভিএম পদ্ধতি ভোট হওয়ায় কোনো ভোট বাতিল হয়নি।
এমএসএম / প্রীতি
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied