ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের জেরে রাবি প্রক্টর প্রত্যাহার


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২২ দুপুর ২:০

ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রক্টরের প্রত্যাহারের দাবি করে বিক্ষোভ করতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার মধ্যরাতে সেই দাবি মেনে নিয়ে তাকে প্রত্যাহারের ঘোষণা দেন।  

জানাজায় উপস্থিত হয়ে রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীসহ প্রক্টরিয়াল বডির বেশিরভাগ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ক্যাম্পাসে ভারী যানবাহন প্রবেশ এবং চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। নিহতের পরিবারের সারাজীবনের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় হিমেল নিহত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক। 

এমএসএম / প্রীতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?