ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাবি ছাত্রকে চাপা দেয়া ট্রাকের চালক আটক


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যম্পাসে শিক্ষার্থী হিমেলকে চাপা দেয়া ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক চালকের নাম মো. টিটু (৪২)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, শিক্ষার্থীকে চাপা ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ ড. হবিবুর রহমান হলের সামনে ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামগ্রী আনার কাজে ব্যবহৃত ট্রাকচাপায় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।

এ ঘটনায় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রীতি / প্রীতি

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম

আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত