ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৭:৩
সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের টানা আটবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিসকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক গুলসান আরা পারভীন ও সহকারী শিক্ষক লক্ষ্মী রাণী দাসকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বরণ করে নেয়া হয় নতুন প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদারকে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনায়েতুর রহমান কিরণের পরিচালনায় বক্তব্য দেন- জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী, বিদায়ী প্রধান শিক্ষক গুলসান আরা পারভীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আযহারুল ইসলাম দিদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক আওলাদ হোসেন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী নাজমুল ইসলাম, পাইকুরাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য  কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, অসরপ্রাপ্ত সেনা সদস্য তোঘলক আহমেদ। পরে বিদায়ী দুই শিক্ষকের হাতে মানপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
 
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম পলাশসহ  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার