ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহ আমানতে বিমানের চাকায় মিলল সাড়ে ৫ কেজি স্বর্ণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৭:১৪

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের চাকায় পাওয়া গেল প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ৪৬ পিস স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা। মঙ্গলবার (১ ফেব্রয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধান চালিয়ে স্বর্ণগুলো পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযানে নেতৃত্ব দেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, বিমানের একটি পরিত্যাক্ত চাকার সাথে ৪৬ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। যার ওজন ৫ কেজি ৩৩৫ গ্রাম।

জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের গ্রান্ড সার্ভিস ইক্যুইপম্যান (জিএসই) এরিয়াতে চাকাটি পড়ে থাকতে দেখা যায়। পরে চাকাটি খুলে দেখা যায়, চাকার রিংয়ের ভিতরে কালো কাগজে মুড়ানো ৪৬ পিস স্বর্ণ। যা কাস্টমস কর্তৃপক্ষ সরকারের অনুকুলে জব্দ করেন। তবে, এ বিষয়ে কোন কর্মকর্তা বা কারও সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির