রাজশাহী ভারতীয় সহকারী হাই কমিশন অফিসে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ
স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অফিস করছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। এ রকমই অভিযোগ উঠেছে অফিসটির বিরুদ্ধে।
রাজশাহীতে সহকারি ইন্ডিয়ান হাইকমিশনারের কার্যলয়ের ২৮ কর্মকর্তা-কর্মচারির মধ্যে ২৪ জন-ই করোনা পজিটিভ হলেও থেমে নেই কোন কাজ কর্ম, জনসমাগম এবং সভা কার্যক্রমও। স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অফিস করছেন রাজশাহীস্হ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। গত ১ ফ্রেব্রুয়ারি ভাটি সরকারী প্রটোকল নিয়ে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় রাজশাহীতে ১০.৪৫ মিনিটে প্রবেশ করেন এবং অফিসের কাজ শেষ করে ১২.৫০ মিনিটে বের হন। সচেতন মহলে করোনা পজেটিভ হওয়া সত্বেও ভাটির এভাবে স্বাস্হ্যবিধি ভঙ্গ করে অফিস করাটা বিভিন্ন প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে।
উল্লেখ্য ২৬ জানুয়ারি ভারতীয় হাই কমিশন রাজশাহীর সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি সহ ২৪ জন করোনা পজেটিভ হন । করোনা উপসর্গ নিয়েও তিনি গত জানুয়ারি ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান করেন। করোনা উপসর্গ নিয়ে এই অনুষ্ঠানে প্রেসিডেন্টের ভাষন পড়ার সময় ভাটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষনাৎ তাঁকে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই করোনা পজেটিভ অবস্থায় তিনি নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী কে এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রোগাম ঠিক করেছিলেন, পরে সে অনুষ্ঠান স্থগিত হয়। একটি দেশের দায়িত্বশীল কূটনীতিক হিসেবে তাঁর এ ধরনের বেপরোয়া চলাফেরা সারা রাজশাহীতে ব্যাপক সমালোচনা ও বির্তকের জন্ম দিয়েছে।
এদিকে ভাটি পজেটিভ হওয়ার পরও সমালোচনা এড়াতে নিজের করোনা টেষ্ট করান। বিশ্বস্ত সূত্রে জানা যায় গত ২০ জানুয়ারি সঞ্জীব কুমার ভাটি জয়পুরহাট জেলায় সনাতন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক-সহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। জয়পুরহাট থেকে ফিরেই ভাটি অসুস্থ হয়ে পড়েন এবং নিজে করোনা পজেটিভ নিশ্চিত হয়ে রাজশাহীস্হ ভারতীয় সহকারী হাই কমিশন অফিসে যাওয়া বন্ধ করে দেন। তার অফিসের মোট ২৮ জন স্টাফের মধ্য ২৪ জন পজেটিভ হওয়া সত্বেও ভারতীয় সহকারী হাই কমিশন অফিস লকডাউন করা হয়নি এবং অফিসের বাইরে কোন সতর্কতামূলক বিজ্ঞপ্তি ঝোলানো হয়নি।
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, এমনটি হবার কথা নয়, আমি জেনে দেখি, এমন কিছু হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / শাফিন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied