চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৬.৮৯ শতাংশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। এরমধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২২ হাজার ১১১ জনে। আরও মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৯ জনে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৫৩৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১৬ দশমিক ৮৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৩৪৪ জন নগরের এবং ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, অ্যান্টিজেন টেস্টে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৬৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৫৪ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি