ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

১৫ দিন পর মৃত্যুুশূন্য রামেক হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ১১:১৯

টানা ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ ১৮ জানুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। সর্বশেষ বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা যান। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায়য় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। 

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

বর্তমানে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ১০৩ জনের। একই দিনে রামেক ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ৩১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৭টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৮ শতাংশ।

একই ল্যাবে নাটোরের ৫২টি নমুনা পরীক্ষায় ১২টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ। জয়পুরহাট জেলার ৮টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা ধরা পড়লেও চাঁপাইনবাবগঞ্জের একটি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েনি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩

খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ