ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষার কারিগর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ২:১৮

২০১৩ সালে 'পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ' শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে 'জাতীয় পরিবেশ পদক' পেয়েছেন ইউসুফ মোল্লা। রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের দুবইল গ্রামের এই কীর্তিমান নিজ গ্রামে গড়ে তুলেছেন তিন শতাধিক দেশীয় ধানের 'বরেন্দ্র বীজ ব্যাংক' এবং গ্রামীণ প্রত্নতত্ত্ব সামগ্রীর এক দুর্লভ সংগ্রহশালা। শুধু নিজ এলাকাতেই নয়; দেশের নানা প্রান্তে পরিচিতি ও জনপ্রিয় হয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার প্রিয় 'মোল্লা ভাই'। বাস্তবিক অর্থেই কৃষিপ্রধান বাংলার কৃষিজগৎ আজ দীর্ণ ও নড়বড়ে। একদিকে দেশের গ্রামীণ তরুণ কৃষি থেকে উদ্বাস্তু হচ্ছে; অন্যদিকে শহুরে কিছু তরুণ নতুন স্বপ্ন নিয়ে কৃষিকে আগলে নিজের পরিচয় দাঁড় করাচ্ছে। নিরাপদ, প্রাকৃতিক কৃষি ফসলের জোগান নিশ্চিতকরণে উদ্যোক্তা ও সংগঠক হওয়ার সাহস করছে। ইউসুফ মোল্লা এমন স্বপ্নময় তরুণদের দেশি শস্য-ফসল জোগান দিয়েছেন; মজবুত করেছেন নতুন প্রজন্মের তরুণদের কৃষিজাত স্বপ্ন-সাহসকে। ইউসুফ মোল্লার সঙ্গে আমার সম্পর্ক মাত্র ১২ বছরের। প্রথম সাক্ষাৎ ২০১০ সালে। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের মাধ্যমে। তানোরের মেলায় ইউসুফ মোল্লা তার সংগ্রহ সামগ্রীর একটি স্টল দিয়েছিলেন। অহিদুর রহমান ইউসুফ মোল্লার তথ্য নথিভুক্ত করেছিলেন। ২০১২ সালের আগস্টে প্রথম তার বাড়িতে শিক্ষা গ্রহণের জন্য যাই। প্রতিবেলায় খাবারের থালা আমাকে চমকে দিত। মাগুরশাইল, মুগী, চেংগুর, দাদখানি, রাঁধুনিপাগল ধানের ভাতের সঙ্গে থাকত কলা বড়া, করলা পাতার বড়া, ডালের বড়ি, ডালকচু, মানকচু, লাউপাতা, সজনে, গিমা, লটপটে শাক, কলমি, ডুমুর ভাজি কিংবা পাতাকচু ভর্তা। বরেন্দ্রর কোন ধানের ভাতের সঙ্গে কোন পদের তরকারি মানানসই- এমন সরেজমিন গবেষণার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করেছি মোল্লা ভাইয়ের বাড়িতেই। শিখেছি বরেন্দ্র অঞ্চলের তাল ও আমের জনশ্রেণিবিন্যাস। জেনেছি প্রাচীন বরেন্দ্রগীতি, মাদারের গান থেকে শুরু করে আদি কৃষিবচন। ইউসুফ মোল্লা যখন আগের দিনের আদিবাসী-বাঙালির মধুর সম্পর্কের কথা বলতেন, তার চোখ থেকে স্বর্গীয় দ্যুতি ছড়িয়ে পড়ত। আবার শিব নদীর ধারে একদিন দাইরসা (দারুসা) দাঙ্গার কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন; শেষ করতে পারেননি। ২০২২ সালের ১৪ জানুয়ারি সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের প্রিয় 'মোল্লা ভাই'। যখন তার শেষযাত্রার সঙ্গী হই, দেখি পুরো দুবইল গ্রাম যেন নানা জাতি-ধর্ম-লিঙ্গ-বয়সের মানুষে আরেক সংগ্রহশালা। চলতি আলাপখানি ইউসুফ মোল্লার জীবন ও কর্ম এবং দর্শনের সংমিশ্রণে এক স্মৃতিকাতর অভিজ্ঞতার বিনম্র বয়ান।

এমএসএম / এমএসএম

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত