ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে ভাড়া বৃদ্ধি, জানেনা জেলা পরিষদ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ৩:১৩

জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা-গুপ্তছড়া নৌরুটের কর্তৃপক্ষ জেলা পরিষদকে না জানিয়েই বিধি বহির্ভুতভাবে স্পিডবোটের ভাড়া বৃদ্ধি করেছেন ঘাট ইজারাদার।  মঙ্গলবার থেকে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে এ রুটের স্পিডবোটের ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছেন ঘাট ইজারাদার আনোয়ার চেয়ারম্যান। এভাবে ভাড়া বৃদ্ধির কারণে যাত্রী ও সচেতন সন্দ্বীপবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে ।
জানা যায় চট্টগ্রামের সাথে সন্দ্বীপ উপজেলার যাত্রী ও মালামাল পারাপারের অন্যতম এই কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে দ্বীপের ৯০ শতাংশ নৌ যাতায়াত করে । চট্টগ্রাম জেলা পরিষদের পরিচালনাধীন এ রুটে স্পিড বোটের ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এখন জানলাম মাত্র। সংশ্লিষ্ট ইজাদারের সাথে আলাপ করবেন বলেও জানান তিনি। 

এ বিষয়ে ইজারাদার আনোয়ার চেয়ারম্যান বলেন, আগে থেকে ৩৭ টাকা ভাড়া কম নেয়া হয়েছে । সরকার তো আগেই নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধি করছে ঐ হিসেবে ৩৩৭.৫ টাকা আসে অথচ আমি ৩৭ টাকা কমিয়ে ৩০০ টাকা করছি। এর আগে ডিজেলের দাম বৃদ্ধির অযুহাতে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে পণ্য পরিবহনে বস্তা প্রতি পাঁচ টাকা বৃদ্ধি করেছিলো এই ঘাট ইজারাদার।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির