ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ক্রিকেট ফেস্টিভ্যালের ট্রফি উঠল টিম ০৬০৮-এর হাতে


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ৩:৩৯
প্রথম মেট্রোসেম গ্রুপ ডে লং ক্রিকেট ফেস্টিভ্যালের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত ফেস্টিভ্যালের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাব। গতকাল শুক্রবার উক্ত ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে টিম ধলেশ্বরী ও টিম ০৬০৮। টানটান উত্তেজনাপূর্ণ  ফাইনালে ৩ উইকেটে জয়ী হয় টিম ০৬০৮।
 
এ সময় উপস্থিত- ছিলেন মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও গ্রুপের ডিরেক্টর রিদওয়ান আহমেদ, গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক ম. মনিরুজ্জামান (শরীফ), মেট্রোসেম অটোমোবাইলস্ লিঃ এর সহকারী ব্যবস্থাপকদ্বয় মো. আকিব হাসান (সিফাত) ও মো. দেলোয়ার হুসাইন, মিরকাদিম পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আক্তার হোসেন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের প্রাক্তন গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মো. শাহাবুদ্দিন (শাহাদ), ম্যাগপাই ক্লাব মুন্সীগঞ্জ এর সভাপতি মো. তুষার আহমেদ, দ্যা ম্যাক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. সাগর আহমেদ আরিফ, সহ-সভাপতি মো. রাফি আহমেদ, গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমির পরিচালক মো. রনি খান চিতা, নূরপুর সমাজ কল্যাণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন হক, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম (মুন), ম্যাগপাই ক্লাব মুন্সীগঞ্জের সহ-সভাপতি মো. জনি খন্দকার, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ সীমান্ত, কবি মতিউর রহমান পারভেজসহ প্রমুখ।
 
এদিকে মুঠোফোনে ক্রিকেট ফেস্টিভ্যালটির উত্তরোত্তর সফলতা কামণা করেন মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ শহীদ উল্যাহ্।

শাফিন / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ