তাড়াশে ঐতিহাসিক দই মেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক দই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাচীন কাল থেকেই সরস্বতী পূজা উপলক্ষে এই দই মেলার প্রচলন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে বাজার সংলগ্ন হ্যালিপ্যাড মাঠে এই দই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিন দেখা যায়, ওই মাঠে দই আর দই। রয়েছে চিঁড়া, মুড়ি, ঝুরি ও অন্য দ্রব্যাদি। সরস্বতী পূজা উপলক্ষে এই দই মেলা অনুষ্ঠিত হলেও ভেদাভেদ ভুলে হিন্দু-মুসলিম সবাই দই কিনতে এসেছেন এই মেলায়। এতে অর্ধশতাধিক দই দোকানি এসেছেন।
দই মেলার বিষয়ে জানতে চাইলে মেলায় দই কেনার সময় সদরের অধিবাসী হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ স্যান্যাল বলেন, শুনেছি প্রাচীন কালে রাজা রাম মোহন রায়ের কাল থেকে এই দই মেলা হয়ে আসছে। আমার দাদার মুখে শুনেছি তার দাদাও নাকি এই মেলা দেখেছেন। এই মেলায় বছরে একবার হলেও দই কিনে মনের খোরাক নিবারণ করতে সবাই ব্যস্ত হয়ে পড়েন।
তাড়াশ মহিলা কলেজের প্রভাষক ও তাড়াশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিউল হক বাবলুর সাথে মেলায় দেখা হলে তিনি বলেন, আমি প্রতি বছরই এই মেলায় দই ক্রয় করতে আসি। মেলায় এলে পরিচিতি অনেক মুখের সাথে দেখা হলে ভালো লাগে। তাই এবারো পরিবারের সকলের জন্য দই কিনতে এসেছি।
শাফিন / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার