ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পুুরুষশূন্য এলাকা

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের মামলায় আসামি ৮০০


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ৪:৫

আধিপত্য বিস্তার ও অবৈধ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ গ্রুপের মুখোমুখি দফায় দাফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫-২০ জন আহতও হয়।

এমন সংঘর্ষের ঘটনায় ভূঞাপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য ও মাসুদুল হক মাসুদের গ্রুপের নুর আলম মণ্ডল নুহুকে ১ নম্বর এবং অপর ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল মতিন সরকার গ্রুপের আব্দুল করিম মেম্বারকে ২ নম্বর আসামি করে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০-৮০০ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে মামলা দায়ের ককরেন। 

ওই দিন রাতেই মামলার খবর এলাকায় ছড়িয়ে পড়ায় নিকরাইল ইউনিয়নের পুনবার্সন, সারপলশিয়া, পলশিয়া, সিরাজকান্দি, ন্যাংড়া বাজার ও পাটিতাপাড়াসহ ৮টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। এলাকাজুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। এতে দিনের বেলায় দু-চারজনের দেখা মিললেও রাতের বেলায় কেউ বাড়িতে থাকছেন না। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, বালু ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে নিকরাইলের সাবেক ও বর্তমান চেয়রাম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় গুলি করার কোনো ঘটনা ঘটেছে কি-না সেটা তদন্ত করা হচ্ছে। এছাড়াও সংঘর্ষের সময়ের ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার হবে। বালু ঘাট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ, গত বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ী নামক এলাকায় বালু ঘাট দখল ও আধিপত্য নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন সরকার ও নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গোলাগুলির ঘটনাও ঘটে। উভয়পক্ষের আহত হয় কমপক্ষে ১৫ থেকে ২০ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ভূঞাপুর থানা পুলিশ। এরপর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার