ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় মাস্টার বাড়ীতে সুবর্ণজয়ন্তীর অঙ্গীকারে গ্রন্থাগার দিবস পালিত


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ৫-২-২০২২ বিকাল ৬:২
সুনামগঞ্জের ধর্মপাশায় ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থগার’ স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষে ধর্মপাশা মাস্টার বাড়ী সুফিয়া-রহিম গণপাঠাগারের উদ্যোগে ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য।
 
জাতীয় পর্যায়ে প্রতি বছরের মতো এ বছরও সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদরে ‘র্মপাশা মাস্টার বাড়ী সুফিয়া-রহিম গণপাঠাগার’-এর উদ্যোগে আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২  উপলক্ষে অত্র পাঠাগারের ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন- ধর্মপাশা শিক্ষাপল্লীর পরিচালক ও সুফিয়া-রহিম গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গোলাম জিলানী, মাস্টার বাড়ী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মো. মনির হোসেন, রত্না আকতার, আলপিনা আক্তার, আফরুজা আক্তার। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার