ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে আগুনে পুড়েছে কারখানা ক্ষয়ক্ষতি ৪০ লাখ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৫-২-২০২২ রাত ৯:১৪

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে স্টীলের আসবাবপত্র তৈরির কারখানা ও  তুষের লাকড়ি তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। (৫-ফেব্রুয়ারী) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাউজান পৌর সদর জলিল নগরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, ভোরে জলিল নগরের বাদল মজুমদারের মালিকানাধীন বায়েজিত লাকড়ি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের মো. শরীফ ওরফে শফির মালিকানাধীন মোহাম্মদীয়া স্টীল নামক স্টীলের আসবাবপত্র তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, কয়েকদিন আগে মজুদকরা সাড়ে ৩ লাখ টাকার রঙ, আসবাবপত্র তৈরির যন্ত্রপাতি, স্টীলের আসবাবপত্র, নিকেল সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী মো. শরীফের। তিনি বলেন, ব্যাংক ঋণ নিয়ে দোকানে রঙ, আসবাবপত্র তৈরির সামগ্রী কিনে মজুদ রাখায় বড় ধরনের ক্ষতি হয়েছে।  অন্যদিকে তুষের লাকড়ি তৈরির কারখানায় ১৫লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল মজুমদার। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান