রাজশাহীতে মামলা পুনরায় তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
রাজশাহীতে পিবিআইয়ের বিরুদ্ধে হত্যা মামলায় মিথ্যা চার্জশিট দাখিল ও হয়রানির দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন বাঘা উপজেলার ভারতীপাড়া গ্রামের মৃত কুকন সরকারের ছেলে আব্দুল কুদ্দুস ও তার পরিবারের সদস্যবর্গ। এ সময় মো. মজনু (২৮), পিতা নজরুল ইসলাম, মিলন আলী (৩০), পিতা হাসেম আলী, মিঠুন আলী (২৫), পিতা আব্দুল কুদ্দুস এবং মিজানুর রহমানের বোন রানুয়ারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কুদ্দুসের ছেলে মিঠুন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি ও আমার পিতাসহ এই মামলায় যাদের আসামি করা হয়েছে তারা কেউ জড়িত না। অথচ আমাদের আসামি করা হয়েছে। আমরা মনে করি কোনো স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে আসল হত্যাকারীকে বাদ দেয়া হয়েছে। বাদীনী সম্পর্কে আমার চাচি অর্থাৎ ভিকটিম আমার চাচাতো ভাই। আমার বাবার সাথে চাচাদের দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিষয়ে বিবাদ চলমান ছিল। তাই সেই বিবাদকে পুঁজি করে আমাদের আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, এ মামলার ২নং আসামি করা হয়েছে মজনুকে। অথচ মজনু সেদিন এলাকায় ছিল না। সে কাজের উদ্দেশ্যে পাবনায় ছিল। তারপরও তাকে আসামি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে আপনারা এলাকায় খোঁজখবর নিলে জানতে পারবেন আমরা কেমন। তাই আমরা এ সংবাদ সম্মেলন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মামলার পুনঃতদন্ত করে প্রকৃত আসামিদের এ মামলায় নিয়ে আসারও দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বাঘার রুস্তমপুর ভারতীপাড়ায় মহির উদ্দিনের ছেলে আরিফ (১৯) নিহত হন। এ বিষয়ে নিহতের মা বাদ্যী হয়ে বাঘা থানায় অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি পিবিআই রাজশাহী শাখাকে তদন্তভার দেয়া হয়। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান উক্ত অভিযোগের তদন্ত করে ২০২০ সালের ২৬ ডিসেম্বর ৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। নিহত আরিফ হত্যার সময় মিঠুন তার নববধূকে নিয়ে গাইবান্ধা জেলায় অবস্থান করছিলেন। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলায় প্রভাবশালী মহল কর্তৃক প্রভাবিত হয়ে উক্ত আসামিদের যুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, মামলাটি পুনরায় তদন্ত হলে বা অন্য কোনো সংস্থা তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। তারাও আরিফ হত্যার বিচার চান। প্রকৃত দোষীরা শাস্তি পাক সে প্রত্যাশা করেন তারা।
এ বিষয়ে পিবিআই রাজশাহী শাখার পুলিশ পরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে কথা বললে তিনি বলেন, এ মামলা এক বছর আগে তদন্ত শেষ হয়েছে। তদন্তের এতদিন পর সংবাদ সম্মেলন হলে আমি এ বিষয়ে তেমন কিছু বলতে পারব না। তবে তদন্ত সঠিক হয়েছে।
শাফিন / জামান
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied